> For the complete documentation index, see [llms.txt](https://oya.gitbook.io/itt/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://oya.gitbook.io/itt/itc-use-awareness/social-engineering.md).

# সোশ্যাল ইঞ্জিনিয়ারিং

## সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (হিউম্যান হ্যাকিং)

* সাইবার অপরাধী ভিক্টিম এর তথ্য সংগ্রহ করে ভিক্টিম এর বিশ্বাস যোগ্যতা অর্জন করে। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে তথ্য/ছবি/ভিডিও/অর্থ হাতিয়ে নেয়।
* সরাসরি কোন ফিশিং লিংক এর মাধ্যমে লগ-ইন ক্রেডিনশিয়াল (ই-মেইল, ইউজার নেম, পাসওয়ার্ড) চুরি করে ভিক্টিম এর অনলাইন অ্যাকাউন্ট হাতিয়ে নেয়।
* লোভ/ভয়/ছদ্মবেশ দেখিয়ে তথ্য/টাকা হাতিয়ে নেয়।

## সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ধাপ সমূহ

* তথ্য সংগ্রহ করা
* ভিক্টিম এর সাথে সম্পর্ক গড়ে তোলা
* অ্যাটাক পরিচালনা করা
* প্রস্থান

## কেন মানুষ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়

* শিক্ষার অভাব
* সচেতনতার অভাব
* লোভ
* ভয়
* বিনয়

## বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং

* টেকনিক্যাল অ্যাপ্রোচ (Technical Approach)
  * ফিশিং (Phishing) \[ডামি ওয়েবসাইট ব্যবহার করে তথ্য চুরি করা]
    * এঙ্গেলার ফিশিং (Angler phishing) \[সাধারণ ভাবে সবাইকে ফিশিং লিংক পাঠায়]
    * স্পেয়ার ফিশিং (Spear Phishing) \[টার্গেটেড মানুষকে ফিশিং লিংক পাঠায়]
    * হোয়েলিং (Whaling) \[হাইলি টার্গেটেড (ঊর্ধ্বতন কর্মকর্তা) মানুষকে ফিশিং লিংক পাঠায়]
  * ভিশিং (Vishing) \[ভয়েস কল এর মাধ্যমে তথ্য চুরি করা]
  * স্মিশিং (Smishing) \[এস.এম.এস এর  মাধ্যমে তথ্য চুরি করা]
  * পপ-আপ উইন্ডো (Pop-Up Window) / স্কেয়ারওয়্যার (Scareware) \[ওয়েবসাইটে পপ-আপ উইন্ডোর মাধ্যমে বার্তা দেওয়া (মেমরি ক্লিন, এন্টিভাইরাস)]
  * প্রিটেক্সটিং (Pretexting) \[পরিকল্পিতভাবে বানিয়ে মেসেজ (লটারি জেতা) পাঠানো হয়]
  * ওয়াটার হোলিং (Water Holing) \[ভিক্টিম এর নিয়মিত ব্যবহার করা ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া]
  * বেইটিং (Baiting, টোপ) \[কুড়িয়ে পাওয়া ম্যালওয়্যার আক্রান্ত পেনড্রাইভ এর মাধ্যমে অ্যাটাক পরিচালনা করা হয়]
  * হানি ট্র্যাপ (Honey Trap) \[অনলাইনে মিথ্যা সম্পর্ক করে তথ্য/টাকা হাতিয়ে নেওয়া]
  * ফাইল মাস্কারেড (File Masquerade) \[ভিক্টিম এর অগোচরে তার কম্পিউটার এ ম্যালওয়্যার ফাইল রাখা]
* সোশ্যাল অ্যাপ্রোচ (Social Approach)
  * শোল্ডার সার্ফিং (Shoulder Surfing) \[চুপিচুপি নজরদারি করা]
  * ইভসড্রপিং (Eavesdropping) \[চুপিচুপি কথা শোনা]
  * ইমপার্সোনেশন (Impersonation) \[অন্যের পরিচয়/ছদ্মবেশ ধারণ করা]
  * প্রোফাইল ক্লোনিং (Profile Cloning) \[অন্য কারো অনলাইন অ্যাকাউন্ট ক্লোন করে ব্যবহার করা]
  * টেলগেটিং (Tailgating/Piggybacking) \[অন্য কারো পিছু পিছু কোথায় ঢুকে পড়া]
  * ডাম্পস্টার ডাইভিং (Dumpster Diving) \[আবর্জনার ভেতর থেকে তথ্য খুঁজে বের করা]
  * ডাইভারশন থেফট (Diversion Theft) \[লোকেশন পাল্টে অন্যের পণ্য হাতিয়ে নেওয়া]
  * কুইড প্রো কুও (Quid Pro Quo, Latin, In English: Something for Something) \[বিনামূল্যে সার্ভিস প্রদানের লোভ দেখিয়ে তথ্য হাতিয়ে নেওয়া]
  * রিভার্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (Reverse Social Engineering) \[ভিক্টিমকে সাইবার অপরাধীর কাছে সাহায্য নিতে বাধ্য করা]

## উদাহরণ

* বিকাশ/নগদ বা অন্য মোবাইল ফাইনান্স অ্যাকাউন্টে ভুলে টাকা চলে গেছে
  * প্রতারক কিছু ডামি মেসেজ পাঠায়
  * এবং টাকা ফেরত দিতে বলে
* মোবাইল ফাইনান্স অ্যাকাউন্টে (বিকাশ/নগদ) এর অফিস/কল-সেন্টারের পরিচয় দিয়ে মোবাইলে আসা ওটিপি/পিন জানতে চায়
* ই-মেইল/ফোনে এ বড় অঙ্কের টাকা পুরস্কার পেয়েছেন
  * এমন জানিয়ে কোন লিংক এ শেয়ার করতে বলে
  * বা রেজিস্ট্রেশন এর জন্য টাকা পাঠাতে বলে
* অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় ব্যবহার করে ভিক্টিম এর কাছ থেকে তথ্য সংগ্রহ করে
* ভিক্টিম এর আশেপাশে ঘোরাঘুরি করে ভিক্টিম এর সাথে অন্যদের কথোপকথন থেকে গোপনীয় তথ্য সংগ্রহ করে
* ভিক্টিম এর সাথে সখ্যতা গড়ে তোলে এবং গোপনীয় তথ্য সংগ্রহ করে
* পরিচিত কারও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে সেখান থেকে টাকা (ধার/সাহায্য) চেয়ে মেসেজ পাঠায়

## সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বাচার উপায়

* ভালোভাবে খেয়াল না করে কোন লিংক এ ক্লিক না করা।
* অন্য কারো সাথে তথ্য প্রদানের ক্ষেত্রে তার পরিচয় যাচাই করে নেওয়া।
* পুরস্কার পাবেন বা ভুলে টাকা এসেছে এ ধরনের বিষয় এড়িয়ে যাওয়া।
* ছাড় বা কম দামে পণ্য ক্রয়ের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া।
* পরিচিত বন্ধুর সোশ্যাল মিডিয়া থেকে কোন লিংক বা টাকা চেয়ে মেসেজ আসলে তা সরাসরি কথা বলে যাচাই করে নেওয়া।
* পাবলিক প্লেসে/অনলাইনে গোপনীয় তথ্য বিষয়ক আলোচনা না করা।
* পাবলিক প্লেসে পিন/পাসওয়ার্ড (বিকাশ, ডেবিট কার্ড) ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকা।
* অনলাইনে (সোশ্যাল মিডিয়া) সকল ধরনের ব্যক্তিগত/অফিশিয়াল তথ্য/ছবি শেয়ার না করা।
* ব্যক্তিগত/অফিশিয়াল কাজে ব্যবহৃত পেনড্রাইভ/মেমোরি কার্ড/হার্ডডিক্স বা ডিভাইস অনদের কে শেয়ার না করা।
* কোন গোপনীয় নথি/কাগজ অক্ষত অবস্থায় ফেলে না দেওয়া।
* সর্বদা সচেতন ও আপডেট থাকা।
